Apan Desh | আপন দেশ

অনলাইন পত্রিকা ‘শব্দ মুকুর’ এর যাত্রা শুরু

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:২৩, ৩০ এপ্রিল ২০২৫

অনলাইন পত্রিকা ‘শব্দ মুকুর’ এর যাত্রা শুরু

যাত্রা শুরু করেছে জীবনযাত্রার প্রতিমাসের অনলাইন পত্রিকা ‘শব্দ মুকুর’। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর বনানী ক্লাবে এক জমকালো আয়োজনে এ অনলাইন পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘শব্দ মুকুর’-এর নির্বাহী সম্পাদক জুলিয়া ইসলাম, ‘মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন অ্যান্ড মিডিয়া’-এর প্রতিষ্ঠাতা ফারাহ জেহির, শিল্প ও সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’-এর প্রধান সম্পাদক কেতন শেখ, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, খ্যাতনামা লেখক ফরিদা হোসেন এবং বিশিষ্ট কবি রেজাউদ্দিন স্টালিন।

আরওপড়ুন<<>>দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর অনুষ্ঠিত হয় ‘মনন মুকুর’ কবিতা উৎসব। এতে কবি অয়ন আবদুল্লাহ, ফারাহ জেহির ও তানজীনা ফেরদৌসের কবিতা আবৃত্তি ও আলোচনা হয়।

অনুষ্ঠানের শেষাংশে সঙ্গীতশিল্পী জয় শাহরিয়ার তার একক সঙ্গীত পরিবেশনা দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। ‘শব্দ মুকুর’ জীবনযাত্রা, সাহিত্য ও সংস্কৃতির এক নতুন সংযোজন হিসেবে অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ