Apan Desh | আপন দেশ

সাবেক বিচারপতি মানিক ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:৪০, ৫ মার্চ ২০২৫

সাবেক বিচারপতি মানিক ২ দিনের রিমান্ডে

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ২ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় এ আদেশ দেয়া হয়।

এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, তাজুল ইসলাম, সোলায়মান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি সাকিল-রুপাসহ ১২ আসামিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (০৫ মার্চ) সকালে তাদের প্রত্যেককে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে ও মামলার গুণাগুণ বিচার করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এসব আদেশ দেন।

আরও পড়ুন>>>এস আলমসহ পরিবারের ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement