Apan Desh | আপন দেশ

রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের যেতে দেবে না ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ২২:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

রমজানে আল-আকসায় ফিলিস্তিনিদের যেতে দেবে না ইসরায়েল

ফাইল ছবি

পবিত্র রমজান মাস শুরু হলে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসায় বাড়ে মুসল্লিদের আনাগোনা। তবে দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি অংশ হিসেবে যেসব ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তাদের এ বছর আল-আকসায় যেতে দেয়া হবে না।

তার্কিস বার্তাসংস্থা আনাদোলো সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, যেসব পুরুষ ফিলিস্তিনির বয়স ৫৫ বছর ও নারীদের বয়স ৫০ বছরের ওপরে তাদের আল-আকসায় যেতে দেয়া হবে। কিন্তু যারা দখলদারদের কারাগার থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে তাদের পবিত্র এ মসজিদে প্রবেশে অনুমতি দেয়া হবে না। তরুণ ফিলিস্তিনিদের পবিত্র এ মসজিদে যেতে বাধা প্রদান করে থাকে ইসরায়েল। তা সত্ত্বেও অনেকে এ মসজিদে নামাজ পড়তে যান।

আরও পড়ুন>>>বাংলাদেশে ইউএসএইডের ২৯ মিলিয়ন ডলার কারা পেল?

আনাদোলো আরও জানিয়েছে, রমজানে আল-আকসা মসজিদ ও পূর্ব জেরুজালেমের দিকে যাওয়া রাস্তায় চেকপয়েন্ট বসানো হবে। সেখানে প্রতিদিন দখলদার ইসরায়েলের তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে।

আরও পড়ুন>>>ফিলিস্তিনি বন্দিদের মুক্তি আটকে দিলো ইসরাইল

এছাড়া পশ্চিমতীর থেকে মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে আল-আকসায় যাওয়ার অনুমতি দেয়ার কথাও ভাবছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

মুসলিমরা পবিত্র এ মসজিদকে আল-আকসা হিসেবে অভিহিত করলেও ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট হিসেবে ডাকে। তাদের দাবি, এখানে ইহুদিদের প্রাচীন প্রার্থনাস্থল ছিল। সূত্র: আনাদোলো

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের