Apan Desh | আপন দেশ

প্রিয় স্বামী আপনাকে তালাক তালাক তালাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৮ জুলাই ২০২৪

প্রিয় স্বামী আপনাকে তালাক তালাক তালাক

ছবি: সংগৃহীত

দুবাইয়ের আলোচিত রাজকুমারী শেইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে তার ব্যবসায়ী স্বামীকে তালাক দিয়েছেন। তার স্বামীর নাম শেখ মানার বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। একই রাজপরিবারের সদস্য তারা।

গত বছরের মে মাসে শেখ মানার সঙ্গে বিয়ে হয় শেইখা মাহরার। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে তিনি। এ দম্পতির ঘরে দুই মাস বয়সি এক পুত্র সন্তানও রয়েছে।

শেইখা মাহরা যা লিখেছেন তাতে ধারণা করা হচ্ছে তার স্বামী পরকীয়ায় জড়িয়েছেন। নিজেকে আর শেখ মানারের স্ত্রী নয় বলেও দাবি করেন তিনি।

ইনস্টাগ্রামে শেইখা মাহরা লিখেছেন, প্রিয় স্বামী, আপনি অন্য সঙ্গী নিয়ে আছেন। তাই আমি আপনাকে তালাক দিলাম। তালাক, তালাক, তালাক।  ভালো থাকবেন। আপনার সাবেক স্ত্রী। 

গত এক বছরের বেশি সময়জুড়ে ইনস্টাগ্রামে তার স্বামীর সঙ্গে যেসব ছবি পোস্ট করা ছিল, সব ছবি মুছে দিয়েছেন শেইখা মাহরা। বিচ্ছেদের ওই পোষ্টে নেটিজেনদের অনেকে নানা মন্তব্য করছেন।  

অনেকে বলছে, ইনস্টাগ্রাম হয়তো হ্যাকারের খপ্পরে পড়েছে।  আবার কারও দাবি, সত্যিই ঘটেছে এ ঘটনা। আবার অনেকে প্রশ্ন তুলেছেন ইসলামি বিধি মোতাবেক আদৌ এভাবে তালাক দেয়া যায় কি না।

আপন দেশ/এবি

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়