Apan Desh | আপন দেশ

শিশুদের ওমরাহ পালনে নতুন নির্দেশনা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১১:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

শিশুদের ওমরাহ পালনে নতুন নির্দেশনা

উন্নতসেবা দেয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। দেশটি এবার ওমরা পালনে শিশুদের নিয়ে নির্দেশনা দিয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অন্য অনেক বিষয়ের সঙ্গে পিতামাতাদের প্রতি সন্তানদের পবিত্র কোরআন, ইসলামের গ্রন্থসহ ওমরার কার্য সম্পাদনে উন্মুক্ত থাকে সেগুলোর প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে হবে।

প্রাপ্তবয়স্কদের প্রতিও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। তাদের প্রতি ছোট সঙ্গীদের এসব স্থানে নীরব থাকার শিক্ষা দিতে বলা হয়েছে।

এছাড়া শিশুদের এক্সেলেটরে চলাচলের সময় নিরাপত্তা, খোলা জায়গায় প্রয়োজনে নিরাপত্তা কর্মীদের সহায়তা নিতে হবে।

সৌদি আরবের পক্ষ থেকে রমজানকে সামনে রেখে এ নির্দেশনা দেয়া হয়েছে। এ সময়টি সাধারণত ওমরা পালনের শীর্ষে থাকে।

এর আগে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে সৌদির অনেক মসজিদে সেহরি ও ইফতারির জন্য ইমামরা অর্থ সংগ্রহ করে থাকেন। তবে এবার রমজানে সে বিষয়টিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় শুধু রমজান মাসকেই কেন্দ্র করে এ নিষেধাজ্ঞা জারি করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইফতার মসজিদের ভেতরে না করে খোলা স্থানে করলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় থাকে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইউএনওদের মানুষের কল্যাণে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়: তদন্ত তরুণদের নেতৃত্বেই প্রযুক্তিনির্ভর উন্নয়ন হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ নাটোরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত অস্ট্রেলিয়ায় পরীক্ষার আগেই ফেল শান্তরা ইরান যুদ্ধ থেকে সম্মানজনকভাবে সরে আসা উচিত: মার্কিন জেনারেল ট্রাম্পের বিলাসী ’বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত
Footer Advertisement