Apan Desh | আপন দেশ

জামালপুরে ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ৭ মে ২০২৬

জামালপুরে ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

ছবি: আপন দেশ

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আর এ মামলার প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করেছে আদালত।

বৃহস্প্রতিবার (০৭ মে) বেলা ১১ টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। সকল আসামির বাড়ি জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামে। 

আরও পড়ুন<<>>শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে 

মামলার রাষ্টপক্ষের আইনজীবী জানান, ইসলামপুরের শিলদহ এলাকায় চাচাতো ভাই সাদিকের সঙ্গে স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত ৯টার দিকে সাদিক স্কুল ছাত্রীকে ডেকে একটি জঙ্গলে নিয়ে যায় ও ধর্ষণ করে। ঘটনাস্থলের পাশেই উৎপেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুপ আসলে সাদিক দৌড়ে পালিয়ে যায়। পরে তারাও ঐ স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনার ১৬ দিন পর ইসলামপুর থানায় ৪ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্রীর বাবা।

মামলা দায়েরের দুই বছর পর ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ৯ এর ৩ ধারায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করেন। তবে স্কুল ছাত্রী তার চাচাতো ভাইকে সহবাসের অনুমতি প্রদান করায় সাদিককে খালাস প্রদান করেছে আদালত।

অপরদিকে জামালপুর সদরের বাঁশচড়াতে দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে অপহরণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একই আদালত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়