Apan Desh | আপন দেশ

মানবিক বিভাগের অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৬, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৪৭, ১০ আগস্ট ২০২৬

মানবিক বিভাগের অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য

ছবি : আপন দেশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের শিক্ষার্থীদের অর্ধেকের বেশিই অকৃতকার্য হয়েছে। 

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্যানুযায়ী, সাধারণ বোর্ডে মানবিক বিভাগের ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন পাস করেছে।

বিজ্ঞান বিভাগে ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৯ শতাংশ পাসের হারের বিপরীতে মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন পাস করেছে। আর ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন পাস করেছে।

আর ৯টি বোর্ডের মধ্যে মানবিকে সর্বোচ্চ পাসের হার রেকর্ড করেছে ঢাকা বোর্ড (৫৫ দশমিক ৬২ শতাংশ), আর সর্বনিম্ন পাসের হার দিনাজপুরে (৩৮ দশমিক ৭৫ শতাংশ)।

বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৮৬ দশমিক ৯০ শতাংশ পাসের হার যশোর বোর্ড। এর পরেই রয়েছে ঢাকা বোর্ড (৮৫ দশমিক ৯০ শতাংশ)।

সামগ্রিকভাবে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে।

এবার এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

আরও পড়ুন : নাছিমা কাদির মোল্লা স্কুলের সবাই পেল জিপিএ-৫

ফল প্রকাশের পর ১১-১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুননিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়