ভিনসেন্ট পাস্তোরে। ছবি: সংগৃহীত
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ সালভাতোরে ‘বিগ পুসি’ বোনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করা ভিনসেন্ট পাস্তোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
পিপলসের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (০১ আগস্ট) নিউইয়র্কের ব্রঙ্কসে নিজ বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কয়েক দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে এক প্রতিবেশী বাড়িতে যান। সেখানে তিনি ভিনসেন্ট পাস্তোরেকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। তার মৃত্যুর খবরটি প্রথম প্রকাশ করে ডেডলাইন।
পরে অভিনেতার প্রতিনিধিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। এদিকে, ভিনসেন্ট পাস্তোরের দীর্ঘদিনের ম্যানেজার রবার্ট অল্টম্যান নিশ্চিত করেছেন, তিনি নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন <<>> ফের আলোচনায় হৃতিক-কঙ্গনা দ্বন্দ্ব
শোকবার্তায় রবার্ট অল্টম্যান বলেন, ভিনসেন্ট ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ। কোনো ভক্ত ছবি বা অটোগ্রাফ চাইলে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। অভিনয়ের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। নতুন শিল্পীদেরও তিনি সবসময় উৎসাহ ও সহযোগিতা করতেন।
১৯৯৯ সালে প্রচার শুরু হওয়া এইচবিওর কালজয়ী সিরিজ ‘দ্য সোপ্রানোস’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি পান ভিনসেন্ট পাস্তোরে। এ ছাড়া ‘গুডফেলাস’, ‘মেন অব রেসপেক্ট’, ‘দ্য জার্কি বয়েজ: দ্য মুভি’, ‘গোত্তি’, ‘ল অ্যান্ড অর্ডার’, ‘দ্য প্র্যাকটিস’ এবং ‘হাওয়াই ফাইভ-’-সহ অসংখ্য চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে হলিউড অঙ্গন ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































