Apan Desh | আপন দেশ

পদ্মায় ধরা পড়ল ৩৬ কেজি ওজনের বাঘাইড়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ৩ জুলাই ২০২৩

পদ্মায় ধরা পড়ল ৩৬ কেজি ওজনের বাঘাইড়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের ধরা পড়ল বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি ওজন দিয়ে দেখা যায় ওজন ৩৬ কেজি ৫৭৫ গ্রাম। মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় করে।

সোমবার (৩ জুলাই) সকালে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। 

মাছটির বিক্রির জন্য সকালে  আড়তে আনলে মাছটি দেখার জন্য ভিড় করেন কৌতূহলী মানুষ। দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার দুলালের আড়তে প্রকাশ্যে মাছটি নিলামে উঠলে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ  ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৭০০ টাকায় মাছটি নিলামে কিনে নেন।

শাজাহান শেখ বলেন, নদীর পানিতে দড়ি দিয়ে মাছটি বেঁধে রাখা হয়েছে যাতে তাজা থাকে। দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। সামান্য কিছু লাভ হলে বিক্রি করব।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch