Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:১৪, ৬ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

ছবি: আপন দেশ

কুড়িগ্রামে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। সভাটি  আয়োজন করে বাংলাদেশ পরিবেশ অধিদফতর।

রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার হয়।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদফতরের বাস্তবায়নাধীন মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট উইংয়ের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক নুর আলম, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর প্রকল্প পরিচালক সৈয়দ আহমেদ কবীর, পরিবেশ অধিদফতর রংপুর বিভাগের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা, কুড়িগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দীন, ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির, ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালাম, নিরাপদ খাদ্য অফিসার রাকিবুল হাসান নিশাত সহ ইটভাটা, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, শিল্প উদ্যোক্তা ও পরিবেশকর্মীরা। 

আরও পড়ুন<<>>লক্ষ্মীপুরে পানিতে ডুবে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু

সভায় পরিবেশ সংরক্ষণ ও দূষণ, নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবেশবিষয়ক আইন ও বিধিবিধান বাস্তবায়নের মাধ্যমে পরিবেশের মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু কোনো একক প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্ব নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট দফতর থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। শুধু আইন দিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জনসচেতনতা বাড়ানো গেলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

সভায় পরিবেশ সংরক্ষণে বিদ্যমান চ্যালেঞ্জ, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি পরিবেশ অধিদফতরের মনিটরিং ও ইনফোর্সমেন্ট কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

সভায় পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং দূষণ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়