Apan Desh | আপন দেশ

মেঘলা আকাশ সঙ্গে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০২, ১৯ অক্টোবর ২০২৬

মেঘলা আকাশ সঙ্গে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আজ

ছবি: আপন দেশ

রাজধানী ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে। পাশাপাশি শুষ্ক আবহাওয়া বিরাজের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শহরজুড়ে আবহাওয়ার এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা ও আকাশের অবস্থা নিয়ে আগ্রহ রয়েছে নগরবাসীর।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে উত্তর-পশ্চিম উত্তর থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন <> সুস্থ শৈশব-মজবুত ভবিষ্যৎ: আমাদের করণীয়

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়