Apan Desh | আপন দেশ

সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ৩০ জুলাই ২০২৬

সিলেটেও এনসিপির গাড়িবহরে হামলা

ছবি: আপন দেশ

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনীস্থ পৌরসভার গেটের সামনের রাস্তায় দলটির নেতাদের গাড়িবহরে বোতল-ইট নিক্ষেপের ঘটনা ঘটে। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার ঘটনার দ্বিতীয় দিনের মাথায় এ ঘটনা ঘটল।

এর আগে, জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে এনসিপি। সভা শেষে বের হওয়ার পরই আচমকা হামলার শিকার হয় এনসিপি নেতাদের গাড়িবহর। 

আরও পড়ুন<<>>মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টে: মাহদী আমিন

এ হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দেয়া হয় বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা।

এনসিপি নেতারা এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের দিকে অভিযোগের তীর ছুটেছেন। হামলায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়