Apan Desh | আপন দেশ

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:১২, ৩ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ।

ব্যাংকটির জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোরে পেজটি হ্যাক হয় এবং দিনভর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নিয়ন্ত্রণ ফেরত পাওয়া যায়। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

আরওপড়ুন<<>>ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

হ্যাকড হওয়ার পর হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে। তারা একটি পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি তোলে, যদিও কিছু সময় পর পোস্টটি মুছে ফেলা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকে ব্যাপক ছাঁটাই কার্যক্রম চলছে। চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন এবং প্রায় ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এ পরিস্থিতিতে পেজ হ্যাকড হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু