Apan Desh | আপন দেশ

যুবদল নেতার বাড়িতে আ.লীগ সন্ত্রাসীদের হামলা, লুটপাট

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ২ মার্চ ২০২৫

আপডেট: ২০:২৭, ২ মার্চ ২০২৫

যুবদল নেতার বাড়িতে আ.লীগ সন্ত্রাসীদের হামলা, লুটপাট

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে ওয়ার্ড যুবদল নেতার বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। এ সময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীদের পিটুনি আহত হয় যুবদল নেতা তাজুল ইসলামহ অন্তত ৫ জন। পরে খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শনে করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (১ মার্চ) মধ্যরাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার গভীর রাতে ৩০/৪০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তাজুল ইসলামের বাড়িতে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তিনটি গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। এতে বাঁধা দিতে গেলে যুবদল নেতাসহ ৫ জনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা।

আরওপড়ুন<<>>পরীক্ষা দিতে এসে ইবি ছাত্রলীগের দুই নেতা আটক

তাজুল ইসলাম জানান, শনিবার রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিত আওয়ামী লীগ নেতা রাজীব-সমরের অনুসারী রতন শেখ, ফারুক, মিলন সরকার, রাসেলসহ চিহ্নিত ৩০/৪০ জন সন্ত্রাসী আমার বাড়ি ঘরে হামলা করে। এ সময় তিনটি গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুপাট করা হয়। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী যুবদল নেতা তাজুল ইসলাম ও তার পরিবারের লোকজন।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch