Apan Desh | আপন দেশ

শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা

ছবি: আপন দেশ

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলায় তার বাবার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এছাড়া শাওনের মা বেগম তহুরা আলী ১৯৯৬ -২০০১ এর দ্বিতীয় দফা ২০০৯- ২০১৪ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন।

আরও পড়ুন>>>অভিনেত্রী শাওন গ্রেফতার

সম্প্রতি অভিনেত্রী শাওনের বিভিন্ন মন্তব্য ও তার অবস্থান অন্তর্বর্তী সরকারবিরোধী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে “স্বৈরাচারের দালালের প্রতীক” আখ্যা দিয়ে তার বাবার বাড়িতে হামলা ও আগুন দেয়।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, সন্ধ্যার আগে নরুন্দি বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্র-জনতা। পরে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে দোতলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের