Apan Desh | আপন দেশ

সেনা হত্যার ঘটনায় গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ১৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৫, ১৩ ডিসেম্বর ২০২৪

সেনা হত্যার ঘটনায় গ্রেফতার ১০

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনাসদস্য হত্যার ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

 আইএসপিআর জানায়, গত ০২ ডিসেম্বর শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে সৈনিক ওয়াসিম আকরাম তার চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় নিহত হন।  

উক্ত সেনাসদস্য হত্যার ঘটনায় নিহতের ভাই মো. জসিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।  

এ প্রেক্ষিতে হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেফতারে যৌথ বাহিনী ও র‌্যাবের অভিযান চলমান রয়েছে। আজ এ হত্যাকাণ্ডের সাথে জড়িত এক নম্বর আসামি রন্জুকে গ্রেফতার করেছে র‌্যাব।  

এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানানো হয় আইএসপিআরের পক্ষ থেকে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement