Apan Desh | আপন দেশ

ওপরে এসে পড়বেন মরবেন তার দায় রেলের কেন: রেল মন্ত্রী

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৬, ২ আগস্ট ২০২২

ওপরে এসে পড়বেন মরবেন তার দায় রেলের কেন: রেল মন্ত্রী

মাগুরা রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সড়কের নিরাপত্তার দায়িত্ব রেলের না, সড়ক বিভাগকেই তার দায়িত্ব পালন করতে হবে। রেল তার নিজস্ব লাইন ধরে চলে, তাই অন্য যানবাহনের সাথে দুর্ঘটনা হলে রেল তার দায় নেবে না। এসব কথা বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মাগুরা সদরের রামনগর এলাকায় মাগুরা রেল স্টেশনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রেলপথের মাধ্যমে দেশকে উন্নত রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় দাড় করাতে কাজ করছে সরকার।

তিনি বলেন, ‘আইন অনুসারে রেললাইনের আশেপাশে ১৪৪ ধারা জারি থাকে। সেখানে কেউ রেলের সঙ্গে ধাক্কা খাবে, মোবাইল ফোন নিয়ে রেললাইনে হাঁটবেন আর দুর্ঘটনা ঘটলে তার দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকে, তা কেন?

রেলমন্ত্রী আরও বলেন, রেল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এটা নিরসনে আমরা কাজ করছি। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন পৌরসভা, সড়ক বিভাগসহ রেললাইন অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সমন্বয় করা হবে।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রেল লাইনের বাস্তবায়ন দাবি করেন।

উল্লেখ্য, গত বছর ২৭ এপ্রিল মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা রামনগর পর্যন্ত ভার্চুয়ালি রেললাইন স্থাপনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আপন দেশ ডটকম/ মম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত