Apan Desh | আপন দেশ

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩১, ২৭ অক্টোবর ২০২৪

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটের কালীগঞ্জে ‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’ স্লোগান নিয়ে দিনব্যাপী বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) সকালে চলবলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জননী প্রকল্পের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চলবলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক।

এ মেলার উদ্দেশ্য ছিল মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি। জননী প্রকল্পটি গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। প্রকল্পটি কিশোর-কিশোরী ও বিবাহিত নারীদের স্বাস্থ্যসেবার বিষয়ে পরিবার ও সমাজের সদস্যদের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে।

মেলায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী রাজিব মো. নাসের, প্রকল্প সমন্বয়কারী মো. ফরাজদুক ভূঞা,  আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। মেলায় স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ক বিভিন্ন সরকারি-বেসরকারি স্টল প্রদর্শিত হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রত্যেক গর্ভবতী ও প্রসূতি মাকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি করে গাছের চারা দেয়া হয়। 

প্রসূতি মা মোছা. নাজমিন আক্তার বলেন, এখানে সব দায়িত্ব জননী প্রকল্প নিয়েছে। এ করণে গর্ভবতী নারীদের চিন্তা নেই। বিনামূল্যে চিকিৎসা ও চেকআপ পাওয়া যাচ্ছে।

জননী প্রকল্পটি মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো এবং বাল্যবিবাহ রোধে কাজ করছে। এ জন্য তারা সরকারের বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch