Apan Desh | আপন দেশ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৮, ৫ সেপ্টেম্বর ২০২৪

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার খান (৪২) পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় সরোয়ারোকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে তিনি আহতে হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপন দেশ/আমিনুল/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement