আজকে যে বিশ্ববিদ্যালয়গুলো দেখছি এর সব কিছু নকল
ভাষা কেবল চিন্তার বাহন না, চিন্তার স্মারকও বটে। মানুষের ভাষাই বলে দেবে তার চিন্তার শক্তি ও দুরবস্থার কথা এবং ইঙ্গিত দেবে তার ভবিষ্যতের। এই কথাটা প্রেক্ষাপটে রেখে আমরা বুঝতে চাইব `ইউনিভার্সিটি` ভাব-প্রত্যয়টি কীভাবে বাংলায় `বিশ্ববিদ্যালয়` অভিনামে আত্মস্থ হয়েছে এবং তার পরিণতি কী।