Apan Desh | আপন দেশ

ভোট কারচুপি

‘মিথ্যা অপবাদ দিয়ে কারো নামে বদনামী করা বড় পাপ’

‘মিথ্যা অপবাদ দিয়ে কারো নামে বদনামী করা বড় পাপ’

মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা এটি আরো বড় পাপ। এ পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন। এমনই বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (০৬ মার্চ) বিকেলে রমনা থানা বিএনপিরেউদ্যোগে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা বিএনপির আহবায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় এসময় মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

০৯:২২ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা

ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতার জোরে কীভাবে সাজানো, নিয়ন্ত্রিত ও বিকৃত করা হয়েছে, তার ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে। এ বাস্তবতা আর আড়ালে রাখার সুযোগ নেই, এর সঙ্গে যারা জড়িত ছিল তাদের চেহারাগুলো সামনে নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ডাকাতি যেন আর কখনও না ঘটতে পারে, সে জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।

০৯:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement