Apan Desh | আপন দেশ

ভ্রমন

বিদেশ সফরের অনুমতি পেলেন না রাসিক প্রশাসক

বিদেশ সফরের অনুমতি পেলেন না রাসিক প্রশাসক

এবার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের বিদেশ ভ্রমণের প্রস্তাব সরাসরি নাকচ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়কবাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশন। আবেদনে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রস্তাব করা হয়েছিলো। তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকারপ্রধান। সোমবার (০৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সার-সংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত দেন।

০৫:৫০ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি কেন্দ্রীয় ব্যাংকের

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি কেন্দ্রীয় ব্যাংকের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনকে ঘিরে ব্যাংকিং কার্যক্রমে কোনও ধরনের শূন্যতা বা প্রশাসনিক বিঘ্ন এড়াতেই এ নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, অতি জরুরি ও একান্ত অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ করবেন না। 

০৫:১১ পিএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

বর্ষায় ঘুরে আসতে পারেন দেশের কয়েকটি নয়নাভিরাম স্থান

বর্ষায় ঘুরে আসতে পারেন দেশের কয়েকটি নয়নাভিরাম স্থান

বর্ষা—একটি ঋতু নয়, যেন এক গভীর অনুভূতির নাম। দীর্ঘ খরার পর প্রকৃতির প্রাণ ফিরে আসে যখন আকাশ ভেঙে নামে অবিরাম জলধারা। এ সময়টায় শুধু প্রকৃতিই নয়, মানুষের মনেও বইতে শুরু করে এক ধরণের সতেজ বাতাস। চার দেয়ালের স্থবির জীবনে একঘেয়েমি যখন চেপে বসে, তখন বর্ষা হয়ে ওঠে মুক্তির নামান্তর। এক কাপ গরম চা আর জানালার কাচে বৃষ্টির টাপুর টুপুর শুনতে শুনতে ভ্রমণের নেশা যেন আরও বেড়ে যায়। আপনি যদি এ বর্ষায় প্রকৃতির ছোঁয়া পেতে চান, তবে দেশের মধ্যেই রয়েছে এমন কিছু জায়গা, যেগুলো এ মৌসুমে হয়ে ওঠে স্বপ্নিল। চলুন জেনে নেওয়া যাক সেসব বর্ষা–বান্ধব ভ্রমণ গন্তব্য।

০৪:০৫ পিএম, ১৭ জুলাই ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement