ফাইল ছবি, আপন দেশ
জামালপুর শহরের বিয়াম স্কুলের পরিত্যক্ত ভবনের বারান্দায় গলায় ফাঁস দিয়ে কনিকা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের চামড়াগুদাম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কনিকা শহরের মুসলিমাবাদ গ্রামের শাহজাহানের স্ত্রী এবং দুই সন্তানের জননী। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের বাবা কবির হোসেন জানান, আমি বিয়াম স্কুলের পরিত্যাক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করি। শনিবার সকালে স্বামীর বাড়ি থেকে রাগ করে কনিকা বাবার বাড়িতে চলে আসেন। পরে তিনি দোকানে চলে যান এবং কনিকার মাও কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলেন। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে কনিকা বিয়াম স্কুলের পরিত্যক্ত ভবনের বারান্দায় গিয়ে গলায় ফাঁস দেন। পরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন<<>>জুলাই স্মৃতি স্তম্ভে আগুন, তদন্তে পুলিশ
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে মুসলিমাবাদ গ্রামের ছানা মিয়ার ছেলে শাহজাহানের সঙ্গে কনিকার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য দুই পরিবারের মধ্যে একাধিকবার বৈঠকও হয়।
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানিয়েছে , খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































