Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:১২, ৩ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি: আপন দেশ

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ জুন) তার মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মুগদার আহমেদবাগ এলাকায় অবস্থিত নিজ বাসায় থাকতেন তানভীর হোসেইন শুভ।

আরও পড়ুন <<>> রামিসা হত্যা: সহবন্দীর বুদ্ধিতে ডলারের নাম বলেছেন সোহেল

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদ হোসেন জানান, বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তানভীর হোসেইন শুভকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়