Apan Desh | আপন দেশ

প্রবাসী স্বামীকে বিষের ছবি পাঠিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ এপ্রিল ২০২৬

প্রবাসী স্বামীকে বিষের ছবি পাঠিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিষপানের ঘটনায় লিলি আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, লিলি বিষাক্ত কীটনাশক পান করেন। ঘটনার আগে তিনি তার স্বামীর কাছে বিষপানের একটি ছবি পাঠিয়েছিলেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লিলি আক্তার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা। তিনি দুবাইপ্রবাসী আশিকের স্ত্রী। আশিক একই এলাকার মজিবুর রহমানের ছেলে। লিলি নবীনগর উপজেলার ধরাভাঙা গ্রামের আব্দুর রহিম ও নাজমা বেগমের মেয়ে। পারিবারিকভাবে প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১৭ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নবীনগর বাজার এলাকায় বিষপানের ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে জেলা হাসপাতাল হয়ে ঢাকায় পাঠানো হয়।

আরও পড়ুন <<>> ভিসা নিয়ে সুখবর দিলো ভারত

পরিবারের দাবি, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে এ ঘটনা ঘটতে পারে। লিলির মা নাজমা বেগম জানান, বিয়ের পর প্রথমে সংসার ভালো চললেও পরে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি তৈরি হয়। সর্বশেষ একটি তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে তিনি বাবার বাড়ির উদ্দেশে বের হন এবং পথে বিষপান করেন।

স্বজনরা জানান, দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি-র ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: