রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে
বিদ্যুতের চাপ কমাতে রাজধানী ঢাকার প্রতিটি ভবনে সোলার প্যানেল (সৌর বিদ্যুৎ) বসানোর উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি।বৃহস্পতিবার (০৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
১২:৫৩ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার