Apan Desh | আপন দেশ

বস্তির মাদক ব্যবসায়ীদের গ্রামবাসীর হুঁশিয়ারি

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২০, ১৮ জুলাই ২০২৬

বস্তির মাদক ব্যবসায়ীদের গ্রামবাসীর হুঁশিয়ারি

ছবি: আপন দেশ

গাজীপুরের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের লোহাগাছ গ্রামে মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা।

শুক্রবার (১৭ জুলাই) এ পরিস্থিতিতে প্রায় দুই শতাধিক মানুষ মাদকবিরোধী গণ প্রতিবাদ করেন। এসময় স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেন।

স্থানীয়দের অভিযোগ, মাদকের কারণে গ্রামের সামাজিক পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে।

তাদের দাবি, উত্তর-পূর্ব পাড়ার জিনেজানা ব্রিজ সংলগ্ন বস্তি এবং রেলগেট এলাকার বস্তিতে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে।

আরও পড়ুন <<>> বড় ভাইয়ের সঙ্গে বিরোধ, ছোট ভাইয়ের বাড়িতে আগুন

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজ শেষে মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি ওই বস্তিতে যান। সেখানে স্থানীয়দের অভিযোগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন।

তারা বলেন, এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা চলতে দেয়া হবে না। মাদক ব্যবসা অব্যাহত থাকলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এসময় আমজাদ হোসেন, মোহাম্মদ রাকিব, শরীফসহ মোল্লা বাড়ি জামে মসজিদের প্রায় দুই শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়