Apan Desh | আপন দেশ

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৯, ৯ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

ফাইল ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। শুক্রবার (০৮ মে) পর্যন্ত মোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন। আরও বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ২৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় ১৮ এপ্রিল থেকে। এখন পর্যন্ত মোট ১২৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরবে গেছেন ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৭ হাজার ৬৪৬ জন। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্সে গেছেন ৮ হাজার ৮৫৯ জন।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবাও অব্যাহত রয়েছে। দেশটিতে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ১৮ হাজার ৯৮৭টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ১৩ হাজার ১১টি সেবা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন <<>> হজের ফরজ-ওয়াজিব-সুন্নতগুলো কী কী

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ মারা গেছেন যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে পরিচালিত হবে। অন্যদিকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়