Apan Desh | আপন দেশ

হার্ট

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়েছে। যার কারণে জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন তিনি। মঙ্গলবার (১২) রাতে বঙ্গভবনের প্রেস উইংয় থেকে জানানো হয়েছে এ তথ্য। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে প্রেস উইং জানিয়েছে, মঙ্গলবার দুপুরে দেশটির ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।

১২:২৫ এএম, ১৩ মে ২০২৬ বুধবার

তামিমের হার্টে রিং পরানো হয়েছে, অবস্থার উন্নতি

তামিমের হার্টে রিং পরানো হয়েছে, অবস্থার উন্নতি

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে টস করার পর অসুস্থ হয়ে পড়েন তামিম। দ্রুত তাকে পাশের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতির অবনতি হলে দেয়া হয় লাইফ সাপোর্ট। করানো হয়েছে এনজিওগ্রাম। তার হার্টে ব্লক পাওয়া গেছে দুটি। তার একটিতে এরইমধ্যে রিং পড়ানো হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

০১:২৯ পিএম, ২৪ মার্চ ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement