আফজাল নাছের। ফাইল ছবি
পল্টন থানা বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০৫ এপ্রিল) আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৯ মার্চ রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ৬১ বছর বয়সী আফজাল নাছের নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকার বাসিন্দা।
আরও পড়ুন <<>>তৃতীয় দফা রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী
তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। মামলার তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































