ছবি : আপন দেশ
রাজশাহী থেকে ঢাকাসহ সব আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত নতুন সরাসরি বাস রুট চালু নিয়ে বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।
এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রী বাস না পেয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
আরও পড়ুন: পাঁচ দিন পর হিলি স্থলবন্দর চালু
এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অনেককে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বেশি বিপাকে।
রাজশাহী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সম্প্রতি রাজশাহী থেকে দর্শনা পর্যন্ত সরাসরি একটি বাস সার্ভিস চালু করা হয়। তবে এর প্রতিবাদ করে নাটোরের মোটর শ্রমিকরা বাসটি আটকে দেন। এ নিয়ে রাজশাহী ও নাটোরের শ্রমিকদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল।
এরই জেরে শনিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































