Apan Desh | আপন দেশ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৫১, ২ ডিসেম্বর ২০২৪

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায় 

পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ বৈঠক হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

দেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ ও ফ্যাক্স ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলাপ্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামি ফাউন্ডেশন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়