Apan Desh | আপন দেশ

সূচকের পতনে লেনদেন ৯৬৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৯, ৯ আগস্ট ২০২৬

সূচকের পতনে লেনদেন ৯৬৪ কোটি টাকা

ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ার ও ইউনিট মোট লেনদেন হয়েছে ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকা। সে সাথে গত কার্যদিবসের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

রোববার (০৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ৬৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮২২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানেনা ইউনাইটেড ইন্স্যুরেন্স

রোববার ডিএসইতে ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৯ টি কোম্পানির, বিপরীতে ২৮৬ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়