Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে ঈদ শুভেচ্ছা জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ২৮ জুন ২০২৩

বাংলাদেশকে ঈদ শুভেচ্ছা জানাল ভারত

মুসলমানদের ত্যাগের ঈদ পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (২৮ জুন) এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

প্রধানমন্ত্রী মোদী এক চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন, ঈদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে।

তিনি আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে।

পবিত্র ঈদুল আজহার এই উৎসব জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আস্থা প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়