ছবি: আপন দেশ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পুজার মহাঅষ্টমী পালিত হচ্ছে।
মহাঅষ্টমী উপলক্ষ্যে সোমবার (১৯ অক্টোবর) শাঁখ,উলুধ্বনী ও ঢাকের বাদ্যে মুখরিত পটুয়াখালীর ১৯৪ টি পূজা মন্ডপ।
সকালে মন্ডপে মন্ডপে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা হয়েছে। ভক্তরা উপবাস থেকে ষেড়শ পচারে দুর্গতি নাশিনী দেবীর আরাধনা শেষে আসুরিক শক্তির বিনাশ ও বিশ্ব শান্তি কামনায় অঞ্জলী প্রদান করেন।
আরও পড়ুন<<>>সরকারের যত কাছেরই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী
সন্ধী পূজায় ১০৮টি পদ্ম ও ১০৮টি প্রদীপ অর্পন করা হয়। অঞ্জলী প্রদানের মাধ্যমে নিজেদের পাপ থেকে মুক্তি ও মনোবাসনা ব্যক্ত করেন ভক্তরা।
দেবী দুর্গা ধরায় এসে সকল দুর্গতি নাশ করবেন এমন প্রত্যাশায় প্রতি বছর এ তিথীতে দূর্গোৎসবের আয়োজন করেন সনাতনীরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































