Apan Desh | আপন দেশ

নভেম্বরে উদ্বোধন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৮, ১২ অক্টোবর ২০২৬

নভেম্বরে উদ্বোধন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

ছবি: আপন দেশ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। 

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বিমানবন্দরটির উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সংক্রান্ত সভার শুরুতে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে। 

আরও পড়ুন <> সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

আশা করা হচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে উদ্বোধনের জন্য তার সময় পাওয়া যাবে। বিমানবন্দরটির উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন।

মিল্লাত বলেন, কোন কোন এয়ারলাইন্স কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। কোন কোন দেশ থেকে প্রথমে ফ্লাইট পরিচালনা করা হবে, তা নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন দেশের এয়ারলাইন্সের কান্ট্রি হেডরা সভায় উপস্থিত আছেন। তাদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে গন্তব্য দেশগুলো নির্ধারণ করা হবে।

কক্সবাজারে নারী পর্যটকের মৃত্যু : তিনি বলেন, কোন কোন এয়ারলাইন্স কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহী, তা নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক হচ্ছে। আলোচনা শেষে আগ্রহী এয়ারলাইন্স এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে চূড়ান্ত তথ্য জানানো হবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়