Apan Desh | আপন দেশ

‌‘গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ, নবায়ন নয়’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‌‘গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ, নবায়ন নয়’

ছবি: আপন দেশ

গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। 

পুরোনো চুক্তি শুধু নবায়ন নয়, বরং পরিবর্তিত বাস্তবতা ও দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনায় নিয়ে নতুন চুক্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর। 

আরও পড়ুন >< জাতিসংঘে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম ভাষণ, নজর বিশ্বজুড়ে

নদী দূষণের মূল কারণ বের করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বুড়িগঙ্গা নদী এখনও চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন ৩ হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এর মধ্যে ১ হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে যায়। এর ফলে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়