Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৬, ৩০ জুন ২০২৬

‘শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে’

ছবি: আপন দেশ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে। সে ক্ষেত্রে গণমাধ্যমগুলো আইন এবং রীতিনীতি মেনে প্রচার করবে এবং এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছি।

ব্রিফিংয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়েও কথা বলেছেন ডা. জাহেদ উর রহমান।  

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অত্যন্ত সফল হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার দেশের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি ঠিক করবে। বাংলাদেশের সঙ্গে যেকোনো দেশের কানেক্টিভিটি হলে সেটি দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে। কানেক্টিভিটির বিষয়ে সরকারের আগ্রহ আছে। চীনের সঙ্গে কানেক্টিভিটির সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন : জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, তিস্তায় আরও একটি ব্যারাজ নির্মাণ করা হবে। যেন বর্ষার পানি ধরে রাখা যায়। দেশের জনগণ এবং স্বার্থ অনুযায়ী, তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেবে। তবে এটি এখনো নিশ্চিত নয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement