Apan Desh | আপন দেশ

সবাই তেল পাবে, আতঙ্কিত হবেন না: জ্বালানী মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৭, ২৩ মার্চ ২০২৬

সবাই তেল পাবে, আতঙ্কিত হবেন না: জ্বালানী মন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ। ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে উল্লেখ করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণকে প্যানিক না হওয়ার অনুরোধ করছি।

সোমবার (২৩ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এ সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে। ঈদের কারণে গত দুদিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।

গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু, সবাই তেল পাবে, জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার অনুরোধ জানাচ্ছি।

এদিকে, দেশের বিদ্যমান জ্বালানি সংকট নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরেন। 

তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement