Apan Desh | আপন দেশ

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫০, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৪২, ২৩ মার্চ ২০২৬

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে অনেকেই আবার ঢাকায় ফিরছেন। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য এসব যাত্রীর একটি বড় অংশ ট্রেনকে বেছে নিয়েছেন। এখন পর্যন্ত তেমন কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ঢাকায় পৌঁছাতে পারছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে যাত্রীরা ঢাকায় ফিরছেন।

স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটধারী যাত্রীদেরই স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সুযোগ দিচ্ছে। ঈদযাত্রার সময় যেমন টিকিট যাচাই করে স্টেশনে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল, ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শেষে ধীরে ধীরে রাজধানীতে মানুষের ফেরা শুরু হয়েছে। আগামী কয়েকদিন এই যাত্রীচাপ অব্যাহত থাকতে পারে। তবে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়