Apan Desh | আপন দেশ

ভারত সফর নিয়ে দুঃসংবাদ দিলেন শাকিরা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪৪, ২৩ মার্চ ২০২৬

আপডেট: ১১:৪৫, ২৩ মার্চ ২০২৬

ভারত সফর নিয়ে দুঃসংবাদ দিলেন শাকিরা

নিরাপত্তার কারণে ভারত সফর বাতিল করেছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। ২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভারতের সাধারণ দর্শকদের জন্য কোনো বড় শো করেননি তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

যদিও অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে, তবে সেই আয়োজনটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে শাকিরার এই 'ইন্ডিয়া ট্যুর' ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা ছিল আকাশচুম্বী। আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে আরও একটি শো যুক্ত করা হয়।

মুম্বাইয়ে দু-দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার কথা ছিল শাকিরার। এই কনসার্টগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬০০০ রুপি এবং সর্বোচ্চ ভিআইপি টিকিটের দাম ছুঁয়েছিল লাখ রুপির ঘর। প্রিয় গায়িকাকে সামনে থেকে দেখার আশায় ইতোমধ্যে হাজার হাজার অনুরাগী টিকিট সংগ্রহ করেছিলেন। ভিনদেশি ও ভিনরাজ্যের ভক্তরা সেরেছিলেন বিমান ও হোটেল বুকিং।

সফর বাতিলের ঘোষণায় মুহূর্তেই সেই উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে। অনুষ্ঠানের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা দুঃখিত। সম্প্রতি পশ্চিম এশিয়ায় যে সংঘর্ষ চলছে, তার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হল। কারণ, আমাদের কাছে অনুরাগীদের ও শিল্পীর নিরাপত্তা সবার উপরে। যারা টিকিট কেটেছিলেন, তাদের পাঁচ থেকে সাত দিনের মধ্যে অর্থ ফেরত দেওয়া হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়