ডোনাল্ড ট্রাম্প
আগামী ৫ দিনের জন্য ইরানে বিদ্যুৎকেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। তার এ ঘোষণাকে পিছু হটা মনে করছেন কূটনৈতিক বোদ্ধারা।
প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।
তিনি আরও বলেন, চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করে আমি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছি, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো ও সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে।
এর আগে, হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন ট্রাম্প। নয়তো দেশটির সব বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন তিনি।-সূত্র: আল জাজিরা
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































