Apan Desh | আপন দেশ

ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৮, ২৩ মার্চ ২০২৬

ব্যাংক-অফিস-আদালত খুলছে মঙ্গলবার

টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হতে যাচ্ছে সোমবার (২৩ মার্চ)। মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

চলতি সপ্তাহের শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়।

এদিকে ঈদের পর অফিস খোলার মাত্র একদিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি আছে।

এরপরের ২ দিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৫ দিন ছুটিতে আছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার তাদের ছুটিও শেষ হতে যাচ্ছে। বুধবার তারা কর্মস্থলে যোগ দেবেন।

আরও পড়ুন : ভারী বৃষ্টি নিয়ে নতুন বার্তা

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৯-২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়