Apan Desh | আপন দেশ

দেশে ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৮, ১৯ মার্চ ২০২৬

দেশে ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

ঈদের চাঁদ। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নিশ্চিত হওয়া যাবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায়। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদের তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যা ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এ সভায় সভাপতিত্ব করবেন।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নিয়ম অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শুক্রবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার। 

আরও পড়ুন : ট্রেনে ফিরতি যাত্রা : আজ মিলছে ২৯ মার্চের টিকিট

দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরে (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়