Apan Desh | আপন দেশ

‘শাপলার হত্যাযজ্ঞে জুলাই অভ্যুত্থানের ভিত্তি রচনা হয়েছিল’

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:২০, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:৩৬, ১৮ অক্টোবর ২০২৫

‘শাপলার হত্যাযজ্ঞে জুলাই অভ্যুত্থানের ভিত্তি রচনা হয়েছিল’

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞ জুলাইয়ের অভ্যুত্থানের ভিত্তি রচনা হয়েছিল। এ মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, আজকের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হলো হেফাজতের আন্দোলন যৌক্তিক ছিলো, শহীদদের রক্ত বৃথা যায়নি।

আরও পড়ুন>>>রোববার খুলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ৬৬টি বেঞ্চ গঠন

তিনি আরও বলেন, জুলাইয়ের নিহত-আহদের নিয়ে ৮ খণ্ডের প্রামাণ্যচিত্রের আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে। শাপলার হত্যাযজ্ঞেরও আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় প্রামাণ্যচিত্র করা প্রয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, এমনভাবে শহীদদের পুড়িয়ে গুম করা হয়েছে যে, শাপলা চত্বরে শহীদের প্রকৃত সংখ্যা এখনো অজানা। চব্বিশের যে গণ-অভ্যুত্থান হয়েছে, ২০১৩ সালের শাপলা চত্বরে তার ভীত তৈরি হয়েছিল।
 
আজ ৭৭টি পরিবারকে ৭ লাখ ৭৪ হাজার টাকা দেয়া হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু