Apan Desh | আপন দেশ

যার প্রেমে প্রথমবার হাবুডুবু খেয়েছিলেন পরীমনি

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যার প্রেমে প্রথমবার হাবুডুবু খেয়েছিলেন পরীমনি

ফাইল ছবি

দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। অভিনয়ের থেকে বিভিন্ন ইস্যুতে বেশিরভাগ সময় মিডিয়ার শিরোনামে থাকেন তিনি। স্যোশাল মিডিয়ায়ও দেখা যায় তার সরব উপস্থিতি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা তার ভক্ত-অনুরাগীদের মাঝে সবসময় উজাড় করে দেন। নিজের জীবনের যা কিছু ঘটনা-রটনা কোনো কিছুই আড়াল করেন না তিনি।

পরীমনির জীবনের ‘প্রথম প্রেম’ কিংবা প্রিয় ক্রাশ কে, তা নিয়ে নেটদুনিয়ায় সবসময় আলোচনায় থাকে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। আর এ নিয়ে ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহ কম নয়। পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি নেটদুনিয়ায় নিজের ভালোলাগার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন পরীমনি। যদিও বছর কয়েক আগে এ নিয়ে নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী।  সে ধারা এখনো বজায় রেখেছেন তিনি।

পরীমনির একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেন তিনি। প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানা বিষয় জিজ্ঞাসা করা হয় তাকে। প্রথম ক্রাশ কে, জবাবে পরীমনি বলেছিলেন— ‘ক্রাশ! রনিত রায়।’  অর্থাৎ ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত সে অভিনেতার নামটাই বলেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন<<>>ব্যাচেলর বাসায় আ খ ম হাসান আসছেন ‘ইংলিশ লেবু’ হয়ে

এবার সামাজিক মাধ্যমে সেই প্রথম প্রেমের মানুষের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পরীমনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা, কেডি পাঠকখ্যাত রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করে নেন তিনি। সে ভিডিওতে রনিত রায়কে গভীর মগ্নে বাঁশি বাজাতে দেখা যায়। শুধু তাই নয়, কেডি পাঠক ভিডিও প্রকাশ করে লিখেছেন-যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন— আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।

প্রথম ভালোবাসার মানুষের একদিকে বাঁশির সুর, অন্যদিকে জীবনমুখী আবেগঘন একটি ক্যাপশন পরীমনির মনকে আকৃষ্ট করেছে, তা বলাই বাহুল্য। তাই হয়তো ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল ভালোবাসার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়