Apan Desh | আপন দেশ

ঢাবির হল খুলছে ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:১৬, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:২২, ৩ ডিসেম্বর ২০২৫

ঢাবির হল খুলছে ২৮ ডিসেম্বর

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আগামী ২৮ ডিসেম্বর থেকে খুলে দেয়া হবে। ওইদিন থেকেই ক্লাসও শুরু হবে।

বুধবার (০৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।

আরও পড়ুন<<>>আ. লীগের মতোই দল জামায়াত: মির্জা আব্বাস

বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক বিষয় বিবেচনা করে সভায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রাখার পাশাপাশি আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করার সিদ্ধান্ত হয়। ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি অবস্থায় ছুটিজনিত শিখন ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য চলমান অনলাইন ক্লাস আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।

সভায় ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষাসমূহ পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষদের ডিনের সঙ্গে আলোচনা ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে সমন্বয় করে বিভাগসমূহ পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করবে।

সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের সার্বিক অগ্রগতি এবং বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের সুপারিশ পর্যালোচনা করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement