Apan Desh | আপন দেশ

জমি ফ্ল্যাট নিবন্ধনে দ্বিগুণ কর গুনতে হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ৬ জুলাই ২০২৩

জমি ফ্ল্যাট নিবন্ধনে দ্বিগুণ কর গুনতে হবে

ফাইল ছবি

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের সব এলাকার সম্পত্তি নিবন্ধন কর দ্বিগুণ করা হয়েছে। দেশের যে কোনো এলাকায় স্থাবর সম্পত্তি বা জমি ও ফ্ল্যাট হস্তান্তর হোক না কেন মালিকানা অর্জন করতে কর দ্বিগুণ গুনতে হবে।  এ সংক্রান্ত বিধিমালা ৩ জুলাই (মঙ্গলবার) গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

 নিবন্ধন কর হিসেবে সবচেয়ে অর্থ গুণতে হবে রাজধানীর গুলশান, বনানী, মতিঝিল, দিলকুশা, নর্থ সাউথ রোড, মতিঝিল সম্প্রসারিত এলাকা ও মহাখালী এলাকার স্থাবর সম্পত্তির মালিকদের। কেননা এসব এলাকায় সম্পত্তি কিনলে ক্রেতাকে জমি, ফ্ল্যাট বা যে কোনো স্থাপনা নিবন্ধনের জন্য কাঠা প্রতি ৮% বা ২০ লাখ টাকার মধ্যে যেটি সর্বোচ্চ সেটা গুণতে হবে। 

আয়কর আইন ২০২৩ এর আওতায় উৎসে কর বিধিমালায় নতুন কর নির্ধারণ করেছে এনবিআর।  

এনবিআরের এক কর্মকর্তা বলেন, রাজস্ব আদায়ের যে কঠিন লক্ষ্যমাত্রা রয়েছে, সেটা অর্জন করতে হলে করহার বৃদ্ধি করাটা স্বাভাবিক বিষয়। এই সেক্টরে প্রচুর রাজস্ব আদায়ের সুযোগ রয়েছে।রাজধানীসহ সারাদেশে প্রায় সব জমি বা ফ্ল্যাটের বাস্তবিক মূল্য ও দালিলিক মূল্যের মধ্যে ব্যবধান অনেক।  আমরা দালিলিক মূল্য ধরেই কর হার বৃদ্ধি করেছি। এটা আদায়যোগ্য।

তিনি বলেন, যাদের রাজধানীতে স্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষমতা রয়েছে, তাদের ওই কর দেওয়ারও সক্ষমতার রয়েছে।


আয়কর বিধিমালার ‘সম্পত্তি হস্তান্তর হতে কর আদায় শীর্ষক’ ৬ নম্বর ধারা অনুসারে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সম্পত্তি নিবন্ধন কর ৪% থেকে বাড়িয়ে ৮ % করা করা হয়েছে।

এছাড়া গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং ঢাকা ও চট্টগ্রাম এলাকায় সিটি কর্পোরেশনের বাইরের এলাকা ও জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকায় ওই কর ৩% থেকে বৃদ্ধি করে ৬% করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের যে কেনো পৌরসভার আওতাধীন সম্পত্তি কর ২% থেকে ৪% এবং বাকি এলাকাগুলোতে ১% থেকে কর বৃদ্ধি করে ২% করা হয়েছে।

আপনদেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়