Apan Desh | আপন দেশ

দেশে স্বর্ণের আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৪, ১ অক্টোবর ২০২৬

দেশে স্বর্ণের আজকের বাজারদর

ছবি: আপন দেশ

দেশের বাজারে কয়েকদিন পরপরই -রুপার গহনার দাম বাড়ে বা কমে। সর্বশেষ বুধবার (৩০ সেপ্টেম্বর) সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ করা হয়। তিন দফা কমার পর এদিন সোনার দাম বাড়ানো হয়।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের  গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের  গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়।

সেই হিসাবে বর্তমানে ভালো মানের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার টাকার ওপরে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৪ হাজার টাকা ছাড়িয়েছে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার ওপরে।

আরও পড়ুন <> অক্টোবরে জ্বালানি তেলের দাম ঘোষণা

দেশে স্বর্ণ ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দামেই দেশে স্বর্ণের গহনা ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকা। 

এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ২৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়