Apan Desh | আপন দেশ

পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৮, ১ নভেম্বর ২০২৬

পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১

ছবি: আপন দেশ

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে সাতক্ষীরায় ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। 

এতে আব্দুল খালেক মোড়ল (৭০) নামে এক পথচারী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অ‌ক্টোবর) রাতে সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মোড়ল পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই সাতক্ষীরার ঘোনা এলাকার বাসিন্দা ও জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করার সময় হঠাৎ আব্দুল খালেক রাস্তার মাঝখানে চলে আসেন। 

চালক তাকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারালেন রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাসচাপায় ওই ব্যক্তি নিহত হন।

আরও পড়ুন <> এইচএসসি ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক নিহত হন। 

এ সময় খুলনায় লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের বহনকারী একটি বাস তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।

জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান বলেন, খুলনায় লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসটি খাদে পড়ে যায়। এতে তাদের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়